Election Manifestos

Whilst many of us will be planning our staycations this Summer, recess provides a crucial opportunity for..

Filter by Party Filter by Election Filter by year

নির্বাচনী ইশতেহার ২০২৬ বাংলাদেশ খেলাফত মজলিস

“বাংলাদেশ ঐতিহ্য, ত্যাগ ও সংগ্রামের এক গৌরবময় জনপদ। এই দেশ লক্ষ শহিদ, ওলি-আওলিয়া, আলেম-ওলামা ও দেশপ্রেমী মানুষের আত্মত্যাগের ধারাবাহিকতায় গড়ে উঠেছে। একই সঙ্গে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, জুলুম, অবিচার ও ধর্মীয় মূল্যবোধবিরোধী শাসনব্যবস্থার কারণে এই দেশ বহুবার দিকভ্রান্ত হয়েছে। আজ জাতি আবারও শান্তি-নিরাপত্তা, ন্যায়বিচার, মানবিকতা ও ঈমানি চেতনার ভিত্তিতে নতুন নেতৃত্ব ও নতুন আদর্শের সন্ধানে রয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে বাংলাদেশ কেবল একটি ভৌগলিক রাষ্ট্র নয়; এটি ঈমান, সংগ্রাম ও ন্যায়বিচারের ইতিহাসে গড়ে ওঠা এক মহান জনপদ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে ন্যায়বিচার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, মানবিকতা ছাড়া শান্তি আসে না এবং দুর্নীতিবাজ ও জালিমদের আশ্রয়দাতা রাষ্ট্র কখনো জনগণের সুখ ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। একটি প্রকৃত কল্যাণরাষ্ট্র সেই রাষ্ট্র, যেখানে আল্লাহভীতিপূর্ণ সুশাসন প্রতিষ্ঠিত, মানুষের ইজ্জত ও মর্যাদা সুরক্ষিত এবং দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও সকল অনাচারের বিরুদ্ধে রাষ্ট্রের অবস্থান হবে শূন্য সহনশীলতার।” 

View or download PDF
Go back

You might also like