Election Manifestos

Whilst many of us will be planning our staycations this Summer, recess provides a crucial opportunity for..

Filter by Party Filter by Election Filter by year

নির্বাচনী ইশতেহার ১৯৯১ বাংলাদেশ জামায়াতে ইসলামী

“জামায়াতে ইসলামী বাংলাদেশ শুধু একটি ‘রাজনৈতিক’ কিংবা ‘ধর্মীয় সংস্কার বাদী’ সংগঠন নয়, বরং ব্যাপক অর্থে এ একটি আদর্শবাদী দল। এ দল গোটা মানব জীবনের জন্যে ইসলামের ব্যাপক ও সর্বাত্মক জীবনাদর্শে বিশ্বাসী এবং একে জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যতঃ জারী করতে সংকল্পবদ্ধ। জামায়াত বা দলের দৃষ্টিতে দুনিয়ার সার্বিক অশান্তির প্রকৃত কারণ হচ্ছে আল্লাহর দাসত্ব রাসূলের নেতৃত্ব ও আখেরাতে জবাবাদিহির অনুভূতি সম্পর্কে উদাসীনতা। দুনিয়ায় যখন যেখানে এবং যে ক্ষেত্রেই বিপর্যয় দেখা দিয়েছে তার মূলে এ বুনিয়াদী কারণটি ক্রিয়াশীল রয়েছে। কাজেই আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ এবং আখেরাতে জবাবদিহিতার অনুভুতিকে জীবন ব্যবস্থার বুনিয়াদ রুপে গ্রহণ না করা পর্যন্ত দুনিয়ার কোন সংস্কার ও কল্যাণ সম্ভব নয়। এছাড়া কোন বস্তুবাদী দর্শনের ভিত্তিতে ন্যায় বিচার কায়েমের যত চেষ্টাই করা হোক না কেন, তা নতুন সমস্যা ও জুলুম অবিচারের রূপই পরিগ্রহ করবে।”

View or download PDF
Go back

You might also like