Whilst many of us will be planning our staycations this Summer, recess provides a crucial opportunity for..
Filter by Party
“আমাদের
প্রিয় মাতৃভূমি আজ অপশাসন, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাটের রাজত্বে পরিণত হয়েছে। দেশের
মুষ্টিমেয় ব্যক্তি ও গোষ্ঠি তথা শাসক শ্রেণী সন্ত্রাস, সাম্প্রদায়িতকতা ও অবৈধ অর্থের
ওপর ভর করে রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদ লুটেপুটে খাচ্ছে। দেশের তেল, গ্যাস, প্রাকৃতিক
সম্পদ, বিদ্যুৎ, রেল, চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়া হচ্ছে। সমাজ জীবনে
ও রাজনৈতিক অঙ্গনে দুর্বৃত্তায়ন ও বাণিজ্যিকীকরণ দেশকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে
যাচ্ছে। জনগণের জীবন-জীবিকার প্রশ্ন ও জরুরি দাবিসমূহ আজ সম্পূর্ণ রূপে উপেক্ষিত। জনজীবনে বিরাজ করছে গভীর সঙ্কট। শাসক দলগুলোর
নীতিহীন, আদর্শহীন, সন্ত্রাসী, নোংরা দলবাজির অসুস্থ অপরাজনীতির দাপটের মুখে দেশবাসী
হতাশ ও উৎকণ্ঠিত। শাসক দলগুলোর এই অপশাসন ও ব্যর্থতা এবং জনগণের মধ্যে হতাশার সুযোগে
প্রতিক্রিয়াশীল উগ্র সাম্প্রদায়িক, ফ্যাসিস্ট, চক্রান্তকারী শক্তিগুলো ক্রমেই জোরদার
হয়ে এক বিপজ্জনক হুমকির সৃষ্টি করছে। এই অবস্থা থেকে দেশ ও জাতিকে উদ্ধারের জন্য আওয়ামী
লীগ ও বিএনপিকে ঘিরে গড়ে ওঠা দেশের শাসক শ্রেণীর বিদ্যমান দুই প্রধান রাজনৈতিক শক্তি
সমাবেশ ও মেরুকরণের বাইরে দেশেল গণতান্ত্রিক, প্রগতিশীল, বামপন্থী, উদারনৈতিক, দেশদরদী,
জনদরদী, বিবেকবান দল, ব্যক্তি ও শক্তির সমন্বয়ে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা আজ একান্ত
আবশ্যক ও জরুরি কর্তব্য হিসেবে উপস্থিত হয়েছে। ১১ দল প্রবল প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে
ধৈর্য, সাহজ, দৃঢ়তা ও নীতি-নিষ্ঠতার সঙ্গে ‘বিকল্প’ গড়ে তোলার এই কাজটিক এগিয়ে নিচ্ছে।”