Whilst many of us will be planning our staycations this Summer, recess provides a crucial opportunity for..
Filter by Party
“দেশের শ্রেষ্ঠ সন্তান বীর
মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগ, অক্লান্ত পরিশ্রম এবং সাধারণ জনগণের অনেক কোরবানী ও
কষ্টের বিনিময়ে আমাদের প্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছে। এ দেশের মানুষ
একদিকে গভীরভাবে ধর্ম বিশ্বাসী, অন্যদিকে গণতন্ত্রের ধারক ও বাহক। আল্লাহর রহমতে এদেশে
রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ ও কর্মক্ষম জনবল। দেশের দৃঢ় মননশীল জনগণের দক্ষতা ও দেশের
সম্পদ ব্যবহার করে সমৃদ্ধ ও শক্তিশালী দেশ গঠন সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য
হচ্ছে, জনগণের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক সুবিচার, আন্তঃসাম্প্রদায়িক সমঝোতা, সাংস্কৃতিক
সমৃদ্ধি, ইতিহাস-ঐতিহ্যের সরক্ষণ, স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত, সকল পেশা-ধর্ম-বর্ণ-গোত্রের
মানুষের অধিকার ও কল্যাণের নিশ্চয়তা বিধান, গঠনমূলক, কল্যাণধর্মী এবং মানবতাবাদী পদক্ষেপের
বাস্তবায়ন করা। তাই জামায়াতে ইসলামী চায় একটি দুর্নীতিমুক্ত, জুলুম-নিপীড়নশূন্য, দারিদ্র
ও ক্ষুধামুক্ত, সুখী-সমৃদ্ধশালী, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেখানে থাকবে পূর্ণ শান্তি
ও নিরাপত্তা ও এবং প্রতিটি নর-নারী পাবে পরিপূর্ণ মানবিক অধিকার ও মর্যাদা।”