Whilst many of us will be planning our staycations this Summer, recess provides a crucial opportunity for..
Filter by Party
“জাতীয়
জীবনের এক বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে আগামী ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত
হতে যাচ্ছে।
আপনারা
জানেন, ২০০৮ সালের নির্বাচনে ঐতিহাসিক গণরায় নিয়ে মহাজোট সরকার ক্ষমতায় এসেছিল। মহাজোট
সরকারের ক্ষমতায় আসা এবং সরকার গঠনের বিষয়টি প্রথম দিন থেকেই বিএনপি-জামাত জোট এবং
গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকারী শক্তি মেনে নেয়নি।
শুরু
থেকেই মহাজোট সরকারকে বাধাগ্রস্ত করা এবং সরকারকে উৎখাতের নানারকম ষড়যন্ত্রমূলক তৎপরতা
শুরু হয়। বিডিআর হত্যাকাণ্ডের মত জঘন্যতম ঘটনা ঘটিয়ে সরকারকে বিপদগ্রস্ত করার অপচেষ্টা
হয়। পরবর্তীতে প্রকাশ্যে-অপ্রকাশ্যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেয়া হয়– যা ব্যর্থ অভ্যুত্থানের
অপচেষ্টা পর্যন্ত গড়ায়।
কেন মহাজোট সরকারের ক্ষমতায় থাকা বিএনপি-জামাত সহ্য করেনি? মহাজোট সরকার ৭৫ পরবর্তী সামরিক শাসনের কলঙ্ক ও বুটের ছাপগুলি মুছে ফেলে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নেয়া এবং ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচারের সুনির্দিষ্ট সাংবিধানিক, আইনগত, বিচারিক, প্রশাসনিক এবং রাজনৈতিক পদক্ষেপ নেয়। এছাড়াও বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, নারী, মুক্তিযোদ্ধা, সামাজিক নিরাপত্তা খাতসহ আর্থসামাজিক-অবকাঠামোগত ক্ষেত্রেও সরকারের ব্যাপক পদক্ষেপ এবং অভূতপূর্ব উন্নয়ন ওদের সহ্য হয়নি।”
View or download PDF